চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিপিডিবি/আরইবি) চুক্তিভিত্তিক মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে ১,৪৬০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৭ জুলাই ২০২৬ থেকে, চলবে ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
এক নজরে নিয়োগের তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)
পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার
পদসংখ্যা: ১,৪৬০ (কম/বেশি হতে পারে)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর
মাসিক বেতন: ১৪,৭০০ টাকা
আবেদন ফি: ২২৩ টাকা
যেসব যোগ্যতা থাকতে হবে
প্রার্থীর যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার মৌলিক দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সুন্দর হাতের লেখা, সততা, উত্তম চরিত্র ও সুস্থ-সবল শারীরিক সক্ষমতা থাকতে হবে। গ্রামাঞ্চলে গিয়ে মিটার রিডিং সংগ্রহ ও বিদ্যুৎ বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। এছাড়া নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।
আবেদন যেভাবে করবেন
প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।https://brebhr.teletalk.com.bd/