সর্বশেষ
সব ক্যাটাগরি

শিল্প-সাহিত্য

কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন কবি ও সম্পাদক এস এম কাইয়ুম

সৃজন ও সাহিত্যের চিরন্তন ধারায় অনন্য অবদানের স্বীকৃতি জানাতে ঘোষিত হলো দীপ্তিময় “কাব্যশ্রী সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬”।

সাহিত্যের বিভিন্ন শাখায় প্রাজ্ঞ ও সম্ভাবনাময় সাহিত্যিকদের সৃষ্টিশীলতাকে উদযাপন করতে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
এবারের আসরে সাহিত্যচর্চার অন্যতম অবিকল্প প্রাঙ্গণ ‘ছোটকাগজ’ (লিটল ম্যাগাজিন) বিভাগে কাব্যশ্রী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ঋদ্ধ লেখক, কবি ও সম্পাদক এস এম কাইয়ুম। তাঁর সুনিপুণ সম্পাদনায় প্রকাশিত সাহিত্যপত্র “ণই”-এর সামগ্রিক সাহিত্যযাত্রার মূল্যায়ন হিসেবে তাঁকে এই অর্ঘ্য নিবেদন করা হচ্ছে। গতানুগতিকতার বাইরে গিয়ে বিকল্প চিন্তা এবং নবীন-প্রবীণ লেখকদের সৃষ্টিশীল সংলাপের এক মুক্ত জমিন গড়ে তুলেছে ‘ণই’; যা সমকালীন বাংলা ছোটকাগজের ভুবনে আলো ছড়াচ্ছে এক ব্যতিক্রমী স্পর্ধায়।
উল্লেখ্য, এস এম কাইয়ুমের শিল্পপরিচয় কেবল সাহিত্যের প্রান্তরেই সীমাবদ্ধ নয়, দৃশ্যশিল্পের জগতেও তিনি একজন নন্দিত চলচ্চিত্র নির্মাতা। কবি হিসেবে তাঁর শব্দবুননে খেলা করে দর্শনভিত্তিক আধুনিকতাবাদ; যেখানে প্রাচীন পুরাণ আর আধুনিক নাগরিক মনস্তত্ত্বের জটিল প্রতিচ্ছবি মিলেমিশে একাকার হয়ে জন্ম দেয় এক স্বতন্ত্র কাব্যভাষা যা ইতোমধ্যে পাঠকহৃদয়ে বিশেষ এক আলোড়ন তুলেছে।

বাংলা সাহিত্যের বিকাশ ও সাংগঠনিক তৎপরতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সম্মাননা পেয়েছেন-
আজীবন সম্মাননা: কথাসাহিত্যিক রফিকুর রশীদ
সাংগঠনিক সম্মাননা: সৈয়দা নাজনীন আখতার সাহিত্যের প্রাতিষ্ঠানিক বিস্তার ও অনুপ্রেরণাদায়ী সাংগঠনিক তৎপরতার জন্য।

সৃজনের বিভিন্ন শাখায় অনন্য অবদানের জন্য এ বছর সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন-
ছোটকাগজ: এস এম কাইয়ুম সাহিত্যপত্র ‘ণই’-এর জন্য,
কবিতা: শামীম হোসেন।
কথাসাহিত্য: আমেনা আফতাব।
প্রবন্ধ: মামুন রশীদ।
শিশুসাহিত্য: দেওয়ান বাদল, কিশোর মনের নির্মল কল্পনার দিগন্ত উন্মোচনের জন্য।

কালজয়ী সৃষ্টির এই মিলনমেলা সমকালীন বাংলা সাহিত্যধারাকে আরও বেগবান, ঋদ্ধ ও প্রাণবন্ত করে তুলবে এমনই প্রত্যাশা সাহিত্যপ্রেমীদের