সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলো সিজেপি

অবশেষে ভারতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পরেই সিজেপি এই সিদ্ধান্ত জানালো।
শনিবার (২৫ জুলাই) এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় সিজেপির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে কার্যকরভাবে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।