মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে রেললাইনে নাশকতা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মনোনয়ন দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ট্রেনে নাশকতার ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (RNB) হাবিলদার আরিফ রব্বানী সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) রাতে ময়মনসিংহ রেলওয়ে থানায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাতে পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আল আমিন জনি গফরগাঁও থানায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে আক্তারুজ্জামান বাচ্চুকে ময়মনসিংহ-১০ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মনোনয়নবঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন। এ সময় রেললাইনে কলা গাছ ফেলা, আগুন জ্বালানো এবং বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ট্রেনে নাশকতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ ধারা প্রয়োগ করা হয়েছে।

উল্লেখযোগ্য, গত ২৭ ডিসেম্বর ২০২৫ গফরগাঁওয়ে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করে। রেললাইনসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জয়দেবপুর–গফরগাঁও ট্রেন চলাচল স্বাভাবিক বন্ধ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেন। টানা দুই দিন ধরে গফরগাঁওয়ে যোগাযোগ ব্যাহত হয় এবং হাজার হাজার ট্রেনের যাত্রী ভোগান্তিতে পড়েন।

মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ২টা থেকে ৫টার মধ্যে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া ঈদগাহ মাঠসংলগ্নল এলাকায় দুর্বৃত্তরা ২০ ফুট রেলপাট খুলে রাখলে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি কোচ লাইনচ্যুত হয়। এতে ট্রেনের চরম সিডিউল বিপর্যয় ঘটে এবং বেশি কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

গফরগাঁও থানার মামলার বাদী আল আমিন জনি বলেন, “নাম ঘোষণার দিন মিষ্টি বিতরণের সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার অফিসে হামলা চালায় এবং কয়েকজন নেতা-কর্মীকে আহত করে।”

এই বিষয়ে রেল নিউজ ২৪ কে ময়মনসিংহ রেলওয়ে থানার ডিউটি অফিসার জানান, ইতিমধ্যে আমাদের থানায় মামলা করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।