Logo
| সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক

চুক্তি ভেঙে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজে ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ আছেন এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুই সপ্তাহ আগে হওয়া যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি ভেঙে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, একটি কার্গো জাহাজে ইরানি ড্রোন হামলার জবাবে তারা ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর পাল্টা হিসেবে ইরান মার্কিন-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বাহরাইনেও একটি ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

এদিকে হরমুজ প্রণালিতে অননুমোদিত জাহাজের ওপর সতর্কতামূলক গুলি ছুড়ছে ইরানের রেভল্যুশনারি গার্ডস, ফলে জাহাজগুলোকে আগে থেকে অনুমতি নিতে হচ্ছে। সাম্প্রতিক হামলার পর নৌ চলাচল সুরক্ষায় নিয়োজিত জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার নিরাপত্তা হুমকির মাত্রা আরও বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স