সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

রাত থেকে লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনা: ইসরায়েলি মিডিয়া

বৃহস্পতিবার রাত থেকে লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া ‘হারেৎজ’।হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়, আজ (বৃহস্পতিবার) রাত থেকে যুদ্ধবিরতি শুরু করতে প্রস্তুতি নেওয়ার আদেশ পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে এবং নতুন করে শান্তি আলোচনা শুরু করতে লেবাননে যুদ্ধবিরতির শর্ত দিয়েছিল ইরান। পাকিস্তান জানিয়েছে, বর্তমানে কার্যকর দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

শান্তি আলোচনার জন্য লেবাননে শান্তি অপরিহার্য। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলের মন্ত্রিসভা বুধবার লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে।

একইসঙ্গে ট্রাম্প ঘোষণা করেন, দুই দেশের নেতারা বহু দশক পর প্রথমবারের মতো কথা বলবেন। বুধবার মধ্যরাতের আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, দুই নেতা (ইসরায়েল ও লেবাননের প্রেসিডেন্ট) শেষবার কথা বলেছিলেন প্রায় ৩৪ বছর আগে।

এটি আগামীকাল ঘটবে। চমৎকার! লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে বলে তারা অবহিত হয়েছেন, তবে এর সময়কাল বা ঘোষণার সময় সম্পর্কে বিস্তারিত জানা নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল।

সূত্র: আল-জাজিরা